![]() |
| Panta Rice |
কি আছে পান্তা ভাতে
পান্তা ভাত:
প্রতি বছর পান্তাভাত নিয়ে অনেক আলোচনা হয়। তবে আপনি জানেন কি পান্তাভাতে কিকি উপাদান থাকে। এবং শরীরে জন্য কতোটুকু উপকারী? এবং ডায়াবেটিস রোগীদের জন্য ভালো নাকি খারাব।
এ বিষয় জানার জন্য পান্তা ভাতের উপর গভেষনা করেছেন বিজ্ঞানেরা ভারতের আসাম বিশ্ববিদ্যালয় এই গভেষনাটি পরিচালিত হয়।
কি তথ্য পাওয়া গেছে এই গবেষনায় সেটাই বলছি:
পান্তা ভাতের চলন যেভাবে হয়:
দক্ষিণ পূর্ব অঞ্চলে যেসব ধান উৎপন্য হয়, এবং যেসব সব অঞ্চলে বা দেশের প্রধান খাবার ভাত। সেসব দেশে ভাত পানিতে ভিজিয়ে খাওয়ার সংস্কৃতি দেখা যায়। মূলত এসকল এলাকায় আবহাওয়া অনেক গরম, এবং প্রচন্ড গরমে ভাত খুব সহজে নস্ট হয়ে যায়।
কিন্তু যদি ভাত পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব সহজে নস্ট হয় না। আসলে সংরক্ষণের কথা চিন্তা করেই ভাত পানিতে ভিজিয়ে রাখা হয়।
কিভাবে হয় পান্তা ভাত :
সাধারণত রাতে খাবারের পরে অনেক সময় ভাত বেশি হয়ে থাকে। তখন এই ভাত সংরক্ষণ করার জন্য একটি পরিস্কার পাত্রে পানি দিয়ে ঢেকে রাখা হয়। এই ভাবেই সারা রাত রাখার ফলে পানি এবং ভাতের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে।
কারন পানিতে ডুবে থাকা ভাত, অক্সিজেনের সংস্পর্স পায়না। বিজ্ঞানিরা বলেন, পানির কারনে ভাতের ফার্মিনটেশন বা গাজর প্রকৃয়া তরান্বিত হয়া এবং পাত্রের মধ্যে এনারোপিক ফার্মিনটেশনের ঘটনা ঘটে।
গবেষকরা বলেন এই পদ্ধতিতে ভাতের মধ্যে থাকা কার্বোহাড্রেট ভেঙ্গে যায়।
এছাড়া ভাতের ভিতরে ফাইটেটের মতো এন্ট্রিনিয়টেশনাল ফ্যাকটর থাকে।গবেষকরা বলেন সে গুলো ক্ষয় হয়। এবং ভাত হাইট্রেট হয়ে থাকে।
কি আছে পান্তা ভাতে :
গবেষণা করে দেখেছেন যে পান্তা ভাতে নানান ধরনের মাইক্রনিক রেন্ট বা পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে। এগুলো হলো আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম, জিংক, ফসফরাস, ভিটামিন বি। সাধারন ভাতের তুলনায়, পান্তা ভাতে পুষ্ঠিকর পদার্থ অনেক বেশি থাকে।
বরেছেন বিজ্ঞানিরা। যেমন ১০০ মিলি গ্রাম সাধারণ ভাতে আয়রনের পরিমান থাকে ৩.৫ মিলি গ্রাম।তবে ১২ ঘন্টা ভিজিয়ে রাখা পান্তা ভাতে এর পরিমান বেড়ে দাড়ায় ৭৩.৯ মিলি গ্রাম।
ক্যালসিয়ামের পরিমানও বেড়ে যায়।
যেমন, ১০০ মিলি গ্রাম সাধারণ ভাতে ক্যালসিয়াম
থাকে ২১ মিলি গ্রাম সেখানে পান্তা ভাতে এর পরিমান বেড়ে যায় ৮৫০ মিলিগ্রাম। গবেষকরা বলেছেন, ফার্মিনটেশনের কারনে পান্তা ভাতের ফাইটেট দূর্বল হয়ে পড়ে। এবং পুষ্টিকর পদার্থ গুলো উন্নত হয়। তখন আমাদের শরীর তা গ্রহন করতে পারে।
পান্তা ভাতের উপকারিতা:
বিশেষজ্ঞরা বলেছেন, পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থ গুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ইমুনিটি সিস্টেম কে শক্তিশালী করে তোলে। দেহে অক্সিজেনের মাত্রা বাড়ায়। পান্তা ভাতে প্রচুর পরিমানে আয়রন
থাকে।বিজ্ঞানিরা বলেন, শরীরে হাড়গুলো শক্ত রাখে।
শরীর থেকে নিশৃত এনজাইম কে সকৃীয় রাখে ম্যাগনেশিয়াম। এছাড়াও পান্তা ভাতে আরো বিটা,
সিটোস্টেরল, কম্পোস্টোরোল, যা শরির কে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে।
কোলেস্টরল কমাতেও এসব উপাদান কাজ করে। আবার পান্তা ভাতে রয়েছে আইসোর হ্যামনেটিন সেভেন, গ্লুকোসাইড, ফ্লাভোনয়েডের মত মেটাবোলাইটস যা ক্যান্সার প্রতিরোধ করে।
এছাড়াও পান্তা ভাত এ আছে :
ল্যাকটিক এসিড, ব্যাকটেরিয়া যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সাধারনত টক দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। গরমে পান্তা ভাত শরীর অনেক ঠান্ডা রাখে।
পান্তা ভাতের অপকারিতা :
আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পান্তা ভাতের কোনো খারাব দিক পাওয়া যায়নি। তারা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন কারন ডায়াবেটিস এর কোনো ক্ষতি রয়েছে কিনা। ১২ ঘন্টার বেশি পান্তা ভাত ভিজিয়ে রাখা যাবেনা কারন তাহলে এলকোহল তৈরি হয়।
শরির ম্যাজ ম্যাজ করে এবং ঘুম ধরে। এছাড়াও পান্তা ভাত যদি পরিস্কার পানিতে পাত্রে না রাখা হয়, তাহলে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয়।
বিশ্বের কোথায় কোথায় পান্তা ভাত খাওয়া হয় :
বাংলাদেশ ছাড়াও সারা ভারত বর্ষে পান্তা ভাতের প্রচলন রয়েছে। অনেক জায়গায় পান্তা ভাতকে অনেক নামে ডাকা হয়। থ্যাইল্যান্ড, চিন ইন্দ্রনেশিয়া, মিয়ানমার, পান্তা ভাত তৈরি হয় তবে এর স্বাদ ভিন্ন।
Read more for: হাড় ক্ষয় কেনো হয়

0 মন্তব্যসমূহ